ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সেক্রেটারি জেনারেল মো. খায়রুল আলম (প্রিন্স)। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বাংলাদেশের হেড অব রিসার্চ অ্যাসেসমেন্ট মনিটরিং তাকাহিরো উৎসুমি এবং আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। বিশেষ অতিথি ছিলেন বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম।
আইইউবিএটিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।










