এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সারা দেশ থেকে নির্বাচিত পরিবেশকদের বিক্রয় সাফল্য ও প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশকরা উপস্থিত ছিলেন। আকিজ বশির কেবলসের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের স্বীকৃতি হিসেবেই এ আয়োজন। তাদের সহযোগিতাই দেশজুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করছে।’
এ সময় আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আমাদের সম্মানিত পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এ অর্জন উদযাপনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এ পুরস্কার পরিবেশকদের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। শক্তিশালী অংশীদারত্বের পাশাপাশি পণ্যের মান, গ্রাহকের আস্থা ও নতুনত্ব আকিজ বশির কেবলসের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।










