ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো সম্প্রতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করার বিষয়ে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) পরিচালনা পর্ষদ এবং প্রধান কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এ-সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দিতে আইবিএফবি অফিস পরিদর্শন করেন। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ আইবিএফবির ভূমিকা ও কার্যাবলি প্রদর্শন করেন। রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রফতানি এবং বাংলাদেশের বাজারে ইন্দোনেশিয়ার পণ্য আমদানি, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। —বিজ্ঞপ্তি