রমজান ও ঈদ উপলক্ষে দেশের সাত হাজার আউটলেটে আকর্ষণীয় অফার পাবে সেলফোন অপারেটর গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকরা। গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার জন্য সাত হাজার আউটলেটের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। এ চুক্তির আওতায় গ্রাহকরা গ্রোসারি, রেস্তোরাঁ, ভ্রমণ, ফ্যাশন, ইলেকট্রনিক্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির সেবা বা পণ্য কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

বুধবার (২৭ মার্চ) গ্রামীণফোনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের সকল কার্যক্রমের মূলেই রয়েছে গ্রাহক-কেন্দ্রিকতা। এরই ধারাবাহিকতায় উৎসবের মুহূর্ত প্রাণবন্ত করতে দেশব্যাপী বিভিন্ন ক্যাটাগরির সাত হাজারেরও বেশি আউটলেটের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। এ ক্যাম্পেইনের আওতায় জিপি স্টার গ্রাহকরা সিক্স সিজনস, সেরিনা, মিডোরি বাই লেকশোর, লেকশোর বনানীসহ ২০টির বেশি রেস্তোরাঁয় বাই ওয়ান গেট ওয়ান, গেট টু অথবা গেট থ্রি অফার পাবেন। এছাড়াও আমারি ঢাকা, ওয়েস্টিন, শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল, হলিডে ইন, বেস্ট ওয়েস্টার্ন প্লাস, ক্রাউন প্লাজা, রেডিসন ব্লু, ওয়েল পার্ক এবং গ্র্যান্ড সিলেটের মতো ১১টি রেস্তোরাঁয় বিশেষ ইফতার ও সেহরি অফার পাবেন জিপি স্টাররা। গ্রামীণফোনের প্রতি জিপি স্টার গ্রাহকদের আস্থা ও ভালোবাসার স্বীকৃতি হিসেবেই এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জিপি স্টার গ্রাহকরা স্বপ্ন, মীনা বাজার, চালডাল, আস্থা ফুড এবং বাজার ৩৬৫-এর মতো প্ল্যাটফর্ম থেকে অনলাইনে গ্রোসারি কেনাকাটার সময়ও ছাড় উপভোগ করতে পারবেন। লোটো লি কুপার, সাদা কালো, ডিমান্ড, ব্লুচিজ, মিরর, আল হারামাইন, ওরিয়ন, ভাইব্রেন্ট, কো-ওয়াক, হারমিজোন, মেনজ ক্লাব, সারা লাইফস্টাইল, বিশ্বরং, জিওর্দানো, তাহুর, মানশা, কেজেড ইন্টারন্যাশনাল, ক্রোকোডাইল বিডি লিমিটেড, তুরাগ অ্যাক্টিভ, ফেস টু, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, প্রভিডেন্স, ওয়াচেস ওয়ার্ল্ড, হিজাব বুক, বাহসহ ২৮টি ফ্যাশন এবং আনুষঙ্গিক সামগ্রীর দোকানে বিশেষ ছাড় পাবেন। এছাড়া আসন্ন দীর্ঘ ছুটি এবং ঈদে বাড়ি যাওয়া আরো আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে নভো এয়ার, শেয়ার ট্রিপ ও এয়ার অ্যাস্ট্রার মতো পার্টনারদের সুবিধা পাবেন গ্রাহকরা।

গ্রামীণফোন জানায়, জিপি স্টার গ্রাহকরা ইলেকট্রনিক্স, বই, স্বাস্থ্যসেবা, রাইড শেয়ারিংসহ অন্যান্য ক্ষেত্রে ছাড় পাবেন। বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করা এবং অনলাইন কেনাকাটার মাধ্যমে তাদের জীবনযাত্রা সহজে কাজ করছে গ্রামীণফোন, যার প্রতিফলন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ অংশীদারত্ব।