এ উপলক্ষে রোববার স্থানান্তরিত শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এবং ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজসহ শাখা প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় সম্প্রতি দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’-এ স্থানান্তরিত করা হয়েছে। সেই পরিবর্তনের ধারায় গ্রাহকদের আরো উন্নত সেবা দেয়ার লক্ষ্যে আমরা বারিধারা শাখাটি স্থানান্তর করছি।’
ব্যাংকের এমডি মো. মনজুর মফিজ বলেন, ‘গ্রাহকদের আস্থা ও দীর্ঘদিনের সম্পর্কই প্রিমিয়ার ব্যাংকের সবচেয়ে মূল্যবান সম্পদ। বারিধারা শাখার নতুন এ ঠিকানা আমাদের সেবার পরিধি ও মান আরো উন্নত করতে সহায়তা করবে।’ তিনি আরো জানান, আধুনিক ও সুবিধাজনক সেবা নিশ্চিত করতে ব্যাংকের নিজস্ব অ্যাপ ‘পিমানি’-কে নতুনভাবে সাজানো চলছে, যা হবে আরো বেশি গ্রাহকবান্ধব এবং সম্পূর্ণ ডিজিটাল।









