নতুন সিইও গ্রেগ অ্যাবেলকে বছরে ২ কোটি ৫০ লাখ ডলার বেতন দিচ্ছে বার্কশায়ার হ্যাথাওয়ে। সদ্য সিইও পদ ছাড়া ওয়ারেন বাফেট কোম্পানিটিতে বছরে ১ লাখ ডলার বেতনে টানা চার দশকের বেশি সময় কাজ করেছেন। অ্যাবেল ২০২২ সালে ১ কোটি ৬০ লাখ ডলার বেতনের সঙ্গে বোনাস পেয়েছিলেন ৩০ লাখ ডলার। গত বছর বেতন বেড়ে দাঁড়ায় ২ কোটি ১০ লাখ ডলারে। এছাড়া বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ১৭ কোটি ১০ লাখ ডলার মূল্যের শেয়ারের মালিক অ্যাবেল। ২০২২ সালে জ্বালানি ব্যবসার ১ শতাংশ মালিকানা বার্কশায়ারের কাছে ৮৭ কোটি ডলারে বিক্রি করেন তিনি। খবর ও ছবি রয়টার্স