হবিগঞ্জ শিল্পপার্কে গতকাল ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) অলিপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে। উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি এম খোরশেদ আনোয়ার এবং সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের মহাব্যবস্থাপক (অ্যাডমিন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) প্রকৌশলী শেখ জালাল, চিফ প্লান্ট কর্মকর্তা ও ফ্যাক্টরি প্রধান দীপক কুমার দেব প্রমুখ।
হবিগঞ্জ শিল্পপার্কে ইস্টার্ন ব্যাংকের অলিপুর উপশাখা উদ্বোধন
হবিগঞ্জ শিল্পপার্কে গতকাল ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) অলিপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে।









