মার্কিন আবাসনসামগ্রী কোম্পানি হোম ডিপো ১ হাজার ৮২৫ কোটি ডলারে একই খাতের এসআরএস ডিস্ট্রিবিউশন অধিগ্রহণ করতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে শেষ হওয়া অর্থবছরের মাঝে এ অধিগ্রহণ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে ৫ হাজার কোটি ডলারের সম্প্রসারিত বাজারে কাজ করবে হোম ডিপো। জ্বালানি ও পরিবহনসহ সরঞ্জাম, নির্মাণ পণ্য, যন্ত্রপাতি ও পরিষেবা বিক্রি করে হোম ডিপো। অন্যদিকে এসআরএস ডিস্ট্রিবিউশন ভবনের বিভিন্ন অংশের নকশা ও নির্মাণে সহযোগিতা দিয়ে থাকে। খবর: সিএনবিসি