দক্ষিণ কোরিয়ার শস্য উৎপাদন খাতে মন্দাভাব দেখা দিয়েছে। ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে শস্য উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১২ শতাংশ কমে ৫০ লাখ টনের নিচে

নেমে এসেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুমে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৪৯ লাখ টন শস্য উৎপাদন হয়েছে, যা আগের মৌসুমের তুলনায় ১২ শতাংশ কম। এর আগের মৌসুমে দেশটিতে ৫৫ লাখ টন শস্য উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দক্ষিণ কোরিয়ায় শস্য উৎপাদন ছয় লাখ টন কমেছে।