প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এনআরবি ব্যাংক লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ব্যাংক খাতের কোম্পানি হিসেবে এন ক্যাটাগরিতে লেনদেন হবে স্থির মূল্য পদ্ধতির ভিত্তিতে আইপিওতে আসা কোম্পানিটির শেয়ার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জ অফিসে এনআরবি ব্যাংকের তালিকাভুক্তি ও শেয়ার ট্রেডিং উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত এমডি এজিএম সাতিক আহমেদ শাহ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সাকির আমিন চৌধুরী, সাবেক এমডি মামুন মাহমুদ শাহ প্রমুখ। —বিজ্ঞপ্তি
পুঁজিবাজারে এনআরবি ব্যাংকের লেনদেন শুরু
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এনআরবি ব্যাংক লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জে










