করপোরেট সুশাসনে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ টানা নবমবারের মতো আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ অর্জন ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের উজ্জ্বল দৃষ্টান্ত। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৪’-এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খানের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের এএমডি ও সিএফও এম মাসুদ রানাসহ সংশ্লিষ্টরা। —বিজ্ঞপ্তি