তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শারীরিক শিক্ষা কেন্দ্র খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারূনুর রশীদ মোল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো. রেজাউল আলম, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতরা।