রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৪। তরুণ চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে এ আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী চলবে এ আয়োজন।

দেশী-বিদেশী  প্রায় ১০০ প্রতিষ্ঠান সাত শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নেবে এ আয়োজনে। আইইউবিএটির স্নাতকদের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। এ সময় কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।  

ফেস্টিভ্যালে চাকরিপ্রার্থীরা দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে জ্ঞান লাভ করে সে অনুযায়ী নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবেন।

আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের এই সহযোগী পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব),  কিরন, এক্সিলেন্স  বাংলাদেশ, কমিউনিটি পার্টনার সম্ভব জব এবং নলেজ পার্টনার হিসেবে থাকছে প্রথমা প্রকাশন। —বিজ্ঞপ্তি