বঙ্গবন্ধু
শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ পেয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। মঙ্গলবার (৩ অক্টোবর)
রাজধানীর ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন
রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যান হাফিজুর
রহমান খান। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনসহ অন্যান অতিথিরা
উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি
বলেন, দেশের অগ্রগতির জন্য বেসরকারি শিল্পখাত অনেক অবদান রেখে যাচ্ছে। তিনি আশা করেন
আগামী ৪র্থ শিল্প বিপ্লব ও আমাদের এই সকল শিল্পখাতের হাত ধরে আসবে।
পুরস্কার
গ্রহণ শেষে রানার গ্রুপের চেয়ারম্যান বলেন রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের প্রেরণা
এই পুরস্কার আমি আমার সকল কর্মীকে উৎসর্গ করলাম যারা নিরলস পরিশ্রম করে রানার অটোমোবাইল
পিএলসিকে এই পুরস্কার এনে দিয়েছেন।
প্রসঙ্গত,
রানার গ্রুপ বাংলাদেশের প্রথমসারির একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যা ২০০০ সাল থেকে সুনাম
ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। রানার গ্রুপের অন্যতম প্রধান প্রতিষ্ঠান রানার
অটোমোবাইলস পিএলসি ২০১১ সাল থেকে ময়মনসিংহের ভালুকায় দেশের সর্ববৃহৎ এবং বিশ্বমানের
নিজস্ব মোটর সাইকেল কারখানায় বাংলাদেশী রানার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেল
এবং যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন করছে।
‘রানার’ একমাত্র বাংলাদেশী অটোমোবাইল ব্র্যান্ড যা মোটরসাইকেল
ও থ্রি হুইলার উৎপাদনের প্রতিটি ধাপে বৈশ্বিক গুনগত মান ও যথাযথ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত
করছে বলেই বিশ্বের নামিদামি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশে একটি নির্ভরযোগ্য
মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।










