প্রিয়জনদের সঙ্গে কিংবা নিজের মতো করে ছুটি কাটাতে হোটেল ও রিসোর্ট বুকিংয়ে বিকাশ পেমেন্টে গ্রাহক পাচ্ছেন ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ১০ মার্চ পর্যন্ত কক্সবাজার, কুয়াকাটা, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন পর্যটনস্থলে হোটেল ও রিসোর্টে রুম বুকিংয়ে এ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন চলাকালীন বিকাশ পেমেন্টে হোটেল দ্য কক্স টুডেতে ৪০ শতাংশ, সীগাল হোটেলে ৪৫ শতাংশ, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে ৪০ শতাংশ, লং বিচ হোটেলে ৪৫ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ৫৫ শতাংশ, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে ৪৫ শতাংশ, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাতে ৪৫ শতাংশ, মোমো ইন-এ ৫৫ শতাংশ এবং হোটেল ডি’মোর-এ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা।
গ্রাহকরা বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্টে করে এ অফারগুলো উপভোগ করতে পারবেন। —বিজ্ঞপ্তি










