এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ একটি নতুন হুস্ক বয়লারে আগামীকাল বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কোম্পানিটি তাদের শোধন সক্ষমতা দিনে ৩০ টন থেকে বাড়িয়ে ৭০ টনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
এমারাল্ড অয়েল জানিয়েছে, নতুন এ হুস্ক বয়লারে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর কোম্পানিটি কোনো প্রকার বাধা ছাড়াই দৈনিক ২৪ ঘণ্টা উৎপাদন করতে সক্ষম হবে। সর্বশেষ ২০১৮-১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা।










