বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘আমার অভিজ্ঞতা অনুযায়ী নীতি নির্ধারকদের পরিকল্পনা বা চিন্তা যত ভালোই হোক না কেন, বাস্তবায়নের ক্ষেত্রে সেটি অনেক সময় ঠিকভাবে হয় না। যে ভিশন বা পরিকল্পনা সামনে রাখা হচ্ছে, সেটি বাস্তবায়নের সাহস বা সক্ষমতা কোথা থেকে আসবে?’।
রাজধানীর শেরাটন হোটেলে সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত প্রথম সোনার বাংলা নীতি আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় মোট পরিকল্পনার ২০ থেকে ২৫ শতাংশ ব্যয় বা লক্ষ্যও পূরণ করা যায় না। একইভাবে রাজস্ব আদায় ও প্রশাসনিক সংস্কারও একপর্যায়ে এসে আটকে যায়। ফলে বড় বড় পরিকল্পনা থাকলেও বাস্তবে তার পূর্ণ ফল পাওয়া যায় না।’










