২৫০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এতে মাথাপিছু ৪০ হাজার পাউন্ড হিসাবে বছরে ক্লাবটির ১ কোটি ডলার বেঁচে যাবে। ম্যানইউর অন্যতম মালিক স্যার জিম র‌্যাটক্লিফের নেতৃত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর্থিক সংকটে ভোগা ক্লাবটির পুনর্গঠন ও টেকসই ভবিষ্যতের পরিকল্পনা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে শোনা গিয়েছিল মোট ছাঁটাইয়ের পরিমাণ হবে ৩০০। তবে সেখান থেকে সরে এসেছে ম্যানইউ। খবর দ্য গার্ডিয়ান