জাপানের জনসংখ্যা দিন দিন কমছে। যার কারণে খালি বাড়ির সংখ্যা বাড়ছে। গত দুই দশকে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাই বেসরকারি লজিং অপারেটর এয়ারবিএনবি পর্যটকদের থাকার জন্য সে বাড়িগুলো ব্যবহারের উপায় খুঁজছে। দেশটির সরকার জানায়, এ বাড়িগুলো নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে। এয়ারবিএনবির কান্ট্রি ম্যানেজার ইয়াসুয়ুকি তানাবে বলেন, ‘ব্যবসার জন্য আরো ফাঁকা বাড়ি ব্যবহার করার উপায় খুঁজতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছি।’ নিক্কেই এশিয়া
জাপানের ফাঁকা বাড়িতে থাকবেন পর্যটকরা
জাপানের জনসংখ্যা দিন দিন কমছে। যার কারণে খালি বাড়ির সংখ্যা বাড়ছে। গত দুই দশকে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।










