পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আমরা নেটওয়ার্কসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭২ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ছিল গত ২০ নভেম্বর।
২০২০-২১ হিসাব বছরে কোস্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। ২০১৯-২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ, ২০১৮-১৯ হিসাব বছরে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক, ২০১৭-১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ২০১৬-১৭ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।










