চলতি বছর ৫০ হাজার বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সরবরাহের লক্ষ্যমাত্রা অব্যাহত রেখেছে পলেস্টার। কভিডজনিত নিষেধাজ্ঞায় বন্ধ থাকার পরে সম্প্রতি চীনা কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু করেছে সুইডিশ ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৯ হাজার ২১৫ ইউনিট গাড়ি সরবরাহ করেছে সংস্থাটি। এ নিয়ে বছরের প্রথম নয় মাসে সংস্থাটির সরবরাহ ৩০ হাজার ৪০০ ইউনিটে উন্নীত হয়েছে। সিএনবিসি