পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৫ মের  ৬১ টাকা ৪০ পয়সার শেয়ারটি গতকাল লেনদেন শেষে  দাঁড়িয়েছে ৮৫ টাকা ১০ পয়সায়।