পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আলী ব্যাংকের ১০ লাখ শেয়ার যমুনা ব্যাংক লিমিটেডের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। যমুনা ব্যাংকের কাছ থেকে শেয়ার বন্ধক রেখে নেয়া ঋণ সমন্বয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ডিএসইর অনুমোদনপত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে এসব শেয়ার হস্তান্তর করা হবে।
গতকাল এনসিসি ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৫ টাকা ৬০ পয়সা।










