ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও কম্পিউটার রিটেইলে জনপ্রিয় প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটারসের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারত্বের চুক্তি সই হয়েছে। ইউসিবির প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন ইউসিবির হেড অব রিটেইল বিজনেস ডিভিশন মোহাম্মদ শফিকুর রহমান এবং রায়ানস কম্পিউটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন ডিভিশন মোহাম্মদ গোলাম ইয়াজদানি, হেড অব ই-কমার্স নেসার উদ্দীন আহমেদ, রায়ানস কম্পিউটারসের চিফ ফাইন্যান্স অফিসার সাজেদুল করিমসহ ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও রায়ানস কম্পিউটারসের মধ্যে চুক্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও কম্পিউটার রিটেইলে জনপ্রিয় প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটারসের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারত্বের চুক্তি সই হয়েছে।










