করপোরেট সুশাসনের জন্য দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ ও আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম এ অ্যাওয়ার্ড তুলে দেন।
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
করপোরেট সুশাসনের জন্য দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।










