বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন ভক্ত এবং মহাসচিব পদে ফারহান নূর। সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নজিব আহম্মেদ। 

সম্প্রতি বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা ক্লাবে অ্যাসোসিয়েশনের ১৬তম বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, সফিউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম খান, যুগ্ম মহাসচিব তানভীর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মামুন ভূইয়া, যুগ্ম অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইমরান চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. ওয়াসিউল হুদা, দপ্তর ও প্রচার সম্পাদক হুমায়ুন আহমেদ, যুগ্ম দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাফী। —বিজ্ঞপ্তি