হলিউডের দুই সংস্থা প্যারামাউন্ট গ্লোবাল ও স্কাইড্যান্স একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ চুক্তির মূল্য হতে পারে ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ডলার। এর আগে ইনভেস্টমেন্ট জায়ান্ট অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট প্যারামাউন্টকে ঋণসহ উল্লিখিত অর্থেরও বেশি প্রস্তাব করে। কিন্তু স্কাইড্যান্সের সঙ্গে আলোচনাকে গুরুত্ব দিচ্ছে প্যারামাউন্ট। প্যারামাউন্ট গ্লোবালের আওতায় রয়েছে টিভি নেটওয়ার্ক সিবিএস, এমটিভি, নিকেলোডিয়ন ও কমেডি সেন্ট্রাল। অন্যদিকে আলোচিত কিছু সিনেমা নির্মাণ করেছে স্কাইড্যান্স। দুই প্রতিষ্ঠান একসঙ্গে প্রযোজনা করেছে টম ক্রুজের ব্লকবাস্টার সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’। খবর রয়টার্স