পুঁজিবাজার তালিকাভুক্ত বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ৯ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর ছিল ২৫ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৯৫ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৪ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৮০ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
সর্বশেষ ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল বিডি ওয়েল্ডিং। ২০১৩-১৪ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১১-১২ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। আগের হিসাব বছরেও একই হারে স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০০৯-১০ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ও ২০০৮-০৯ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।










