আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের (মার্চেন্ট ব্যাংক) ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীতে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে সভায় অংশ নিয়েছেন কোম্পানির পরিচালক মো. কামাল উদ্দিন আহম্মেদ, গোলাম সারওয়ার ভূঁইয়া, কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. এসএ চৌধুরী, মো. তরিকুল ইসলাম চৌধুরী ও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আলিম। সভায় কোম্পানির নিরীক্ষিত বার্ষিক হিসাব বিবরণী-২০২২ অনুমোদিত হয়। —বিজ্ঞপ্তি।
আইআইডিএফসি ক্যাপিটালের বার্ষিক সাধারণ সভা
আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের (মার্চেন্ট ব্যাংক) ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীতে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।










