সিঙ্গার থেকে পছন্দের ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কিনে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহক পাচ্ছেন ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া সৌভাগ্যবান ১০ দম্পতি পাবে চারদিন ও তিন রাতের ইস্তানবুল (তুরস্ক) ট্রিপ, যাদেরকে নির্বাচন করবে সিঙ্গার বাংলাদেশ। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। দেশব্যাপী যেকোনো সিঙ্গার আউটলেট, ডিলার আউটলেট অথবা www.singerbd.com থেকে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহক এ অফার উপভোগ করতে পারবেন।
ডিসকাউন্ট পেতে হলে গ্রাহককে পেমেন্ট গেটওয়ে, বিকাশ অ্যাপ, *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট লিংকে ক্লিক করে উল্লেখ্য মার্চেন্ট অ্যাকাউন্টে সফলভাবে পেমেন্ট করতে হবে। —বিজ্ঞপ্তি










