দুই দিনব্যাপী সৃজনশীল কারুশিল্প কর্মশালার আয়োজন করেছে আলোহা বাংলাদেশ। রাজধানীর ডেইলি স্টার সেন্টারের মাহমুদ সেমিনার হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জিএল আর্টস চায়নার প্রতিষ্ঠাতা গুওলিয়াং ঝো দুদিনব্যাপী এই কর্মশালার সূচনা করেন। আলোহা বাংলাদেশের বিভিন্ন শাখার ৭০ জন সিনিয়র শিক্ষক এই কর্মশালায় অংশ নেন।
এই কর্মশালার উদ্দেশ্য হলো শিশুদের প্রকৃতি থেকে শৈল্পিক এবং গাণিতিক অভিব্যক্তি ব্যবহার করে ভিজ্যুয়াল চিন্তাভাবনার বিকাশ, শ্রেণীবিভাগ, বাছাই, বিচারে দক্ষ করে গড়ে তোলা। যাতে তাদের মধ্যে ধীরে ধীরে যৌক্তিক চিন্তা করার ক্ষমতা বিকশিত হয়।
কর্মশালার রিসোর্স পার্সন গুওলিয়াং ঝু শিল্প, পেইন্টিং এবং পেপার আর্টে বিশেষজ্ঞ। গত ২০ বছর ধরে তিনি জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় কিন্ডারগার্টেন অধ্যক্ষদের একটি বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আলোহা মেন্টাল আর্থমেটিকের প্রতিষ্ঠাতা লোহ মুন সাং, আলোহার আন্তর্জাতিক পরিচালক কিরণ মাতওয়ানি, আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী, আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম এবং আলোহা বাংলাদেশের পরিচালক শামসুদ্দিন টিপু।










