সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৯ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। গত ৩০ জুন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ২৪ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১১ টাকা ৩০ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড। এ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছিল ১ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১০ পয়সা।