দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি রাখা হয়েছে। সম্প্রতি নতুন নামটি কার্যকর হয়েছে।  

কোম্পানি আইন, ১৯৯৪-এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি করা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। —বিজ্ঞপ্তি