যুক্তরাজ্যের সলিহাল ও হ্যালউড কারখানায় গাড়ি উৎপাদন কমিয়ে দিচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। নতুন যানবাহনের জন্য পর্যাপ্ত কম্পিউটার চিপের সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপের কারণে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত জাগুয়ার এফ-পেস ও ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্টের মতো গাড়ির উৎপাদন কমানো হবে। এছাড়া ভারতীয় টাটা গ্রুপের মালিকানাধীন ব্রিটিশ গাড়ি নির্মাতা সংস্থাটি রেঞ্জ রোভারের মতো অধিক লাভজনক মডেলগুলোয় মনোযোগ বাড়াচ্ছে। সিএনবিসি
ব্রিটিশ কারখানায় উৎপাদন কমাচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার
যুক্তরাজ্যের সলিহাল ও হ্যালউড কারখানায় গাড়ি উৎপাদন কমিয়ে দিচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)।










