খাগড়াছড়ি অঞ্চলের ২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট এবং ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক জাহিদ ইকবাল, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং এবি ব্যাংকের অন্য কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি