২০২৩-২৪ বিপণন মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সফট হুইট বা কম প্রোটিনসমৃদ্ধ গম রফতানি লক্ষণীয় মাত্রায় কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২৯ লাখ ২০ হাজার টন। এর আগের মৌসুমের একই সময় রফতানি হয়েছিল ৩৪ লাখ ৮০ হাজার টন। সে হিসাবে রফতানি ১৬ শতাংশ কমেছে। ইউরোপিয়ান কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

কম প্রোটিনসমৃদ্ধ গম থেকে মূলত পেস্ট্রি, কেক ও বিস্কুট জাতীয় খাদ্যসামগ্রী উৎপাদন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন জুলাই থেকে শুরু হওয়া এ মৌসুমের এখন পর্যন্ত রোমানিয়ার বাজারে এসব গম সবচেয়ে বেশি রফতানি করেছে। দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫২ হাজার ৩৫১ টন। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বুলগেরিয়া। দেশটিতে রফতানি করা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৩৮৭ টন। এছাড়া পোল্যান্ডে ৬ লাখ ৩৫ হাজার ২৩৫ টন, ফ্রান্সে ৪ লাখ ২৮ হাজার ২৩৫ টন ও জার্মানিতে ৩ লাখ ৩৪ হাজার ৮১৮ টন রফতানি করা হয়েছে।