ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) সঙ্গে আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ১ ও ২-এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) এজিএম সাত্ত্বিক আহমেদ শাহ্ এবং শাইনপুকুর টাউনশিপ লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ চেয়ারম্যান শেখ মামুন খালেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, শাইনপুকুর টাউনশিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসিউজ্জামানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
ডিএসইর সঙ্গে আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ডের চুক্তি
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) সঙ্গে আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ১ ও ২-এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।










