ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাপান মিনিস্ট্রি অব ইকোনমি ও ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমইটিআই) আয়োজিত জাপান জব ফেয়ার-২০২৩ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভেনচুরাস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইয়োরিকো উয়েদা।
ইউআইইউতে জাপান জব ফেয়ার অনুষ্ঠিত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাপান মিনিস্ট্রি অব ইকোনমি ও ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমইটিআই) আয়োজিত জাপান জব ফেয়ার-২০২৩ শুরু হয়েছে।










