রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খানসহ পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং কোম্পানি সচিব মো. রেজাউল করিমসহ বহিঃনিরীক্ষক ও ঊর্ধ্বতন নির্বাহীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় অংশগ্রহণকারীরা মধুমতি ব্যাংকের ভবিষ্যৎ কৌশল, সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে মতামত দেন।










