সৌদি আরবের রাজধানী রিয়াদে নতুন করপোরেট অফিস চালুর ঘোষণা দিয়েছে মাল্টিন্যাশনাল ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন। দেশটির গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও কর্মীদের আরো উন্নত পরিষেবা প্রদানের জন্য অফিসটি চালু করা হয়েছে। খবর আরব নিউজ।
অ্যামাজনের নতুন এ অফিস রিয়াদের ফ্রন্ট টাওয়ারে অবস্থিত। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট রোনালদো মৌচাওয়ার বলেন, সৌদি আরবের রাজধানীতে নতুন অফিসটি চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশটিতে অ্যামাজনের গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং কর্মীদের আরো উন্নত পরিষেবা প্রদানের জন্য এ অফিস চালু করা হয়েছে।










