ন্যাশনাল লাইফ সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ এ গোল্ড লাভ করে। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অ্যাওয়ার্ড তুলে দেন সাফা প্রেসিডেন্ট সিএ নিহার জামবুসারিয়া ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারপারসন অনোজি ডি সিলভা।