ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও মানহা’স ক্যাসেলর আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও আন্তর্জাতিক দাবা বিচারক শাহজাহান কবীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে চ্যাম্পিয়ন হয়েছেন মনন রেজা নীড়।