পবিত্র রমজান উপলক্ষে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রতিদিন ৪ ঘণ্টা অফিস করতে হবে। তবে অতিরিক্ত কাজ করলে তারা বোনাস পাবেন। ঘোষণা অনুসারে, ৪ ঘণ্টা অফিসের ক্ষেত্রে নারী কর্মীদের দুটি গ্রেস পিরিয়ড দেয়া হবে। যাতে তারা ১৫ মিনিট দেরিতে অফিসে প্রবেশ এবং ১৫ মিনিট আগে অফিস থেকে বেরিয়ে যেতে পারেন। এছাড়া পুরুষ কর্মীরা একটি গ্রেস পিরিয়ড পাবেন। অর্থাৎ অফিসে প্রবেশের সময় তারা ১৫ মিনিট দেরি করতে পারবেন।