এ উপলক্ষে সম্প্রতি ‘ব্যাংকান্স্যুরেন্স চ্যাম্পিয়নস নাইট’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহককেন্দ্রিক বীমা সেবা প্রসারে ব্যাংকটির যেসব কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকান্স্যুরেন্স চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, ‘সুরক্ষা, সঞ্চয় ও হেলথ কাভারেজের মতো সুবিধাগুলো একসঙ্গে নির্ভরযোগ্য স্থানে নিয়ে আসার মাধ্যমে মেটলাইফ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের এ অংশীদারত্ব বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে।’

এ অংশীদারত্ব সম্পর্কে মেটলাইফের সিইও আলা আহমদ বলেন, ‘নির্ভরযোগ্য ব্যাংকিং অংশীদারদের মাধ্যমে বীমা সুরক্ষাকে আরো সহজ ও সুবিধাজনক করে গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার একটি শক্তিশালী মাধ্যম ব্যাংকান্স্যুরেন্স।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেটলাইফের এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্যাংকান্স্যুরেন্স সাবরিনা আরিফিন। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষে ছিলেন হেড অব হোলসেল অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব এবং হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ফয়সাল উল হক।