তামার দাম বৃদ্ধি ২০২১ সালেও অব্যাহত থাকবে। শিল্প বিশ্লেষকরা এমন পূর্বাভাস দিচ্ছেন। চীনের কারখানা কার্যক্রম বৃদ্ধিতে তামার চাহিদা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিন সরবরাহ শুরুতে চলতি বছরেও তার দাম চাঙ্গা থাকবে।
ব্যাংক অব আমেরিকার গ্লোবাল কমোডিটি রিসার্চের বিশ্লেষকরা বলছেন, গত বছর করোনা মহামারীর কারণে বৈশ্বিক সাপ্লাই চেইন ও লজিস্টিকস বিঘ্নিত হয়েছে। তবে গত কয়েক সপ্তাহে শিল্প উৎপাদন চাঙ্গায় তামার চাহিদা বেড়েছে এবং বছরব্যাপীই তা অব্যাহত থাকবে।
ব্যাংক অব আমেরিকা বলছে, চলতি বছর তামার দাম পাউন্ডপ্রতি ৪ দশমিক ৩১ ডলারে দাঁড়াবে। এছাড়া টেকসই জ্বালানির প্রতি বৈশ্বিক মনোযোগ বৃদ্ধিতে তামার চাহিদায় প্রভাব পড়বে। এসঅ্যান্ডপি গ্লোবাল










