জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল দুই দিনব্যাপী রাজধানী ঢাকায় এনএসডিএ নিবন্ধিত ছয়টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাইবার সিকিউরিটি, ওয়েব টেকনোলজি, কুকিং, ওয়েল্ডিং, ফ্যাশন টেকনোলজি, বেকিং ও পেইন্টিং—এ সাতটি অকুপেশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সাইবার সিকিউরিটি অকুপেশনে পাঁচজন, ওয়েব টেকনোলজিতে চার, বেকিংয়ে তিন, কুকিংয়ে পাঁচ, ওয়েল্ডিংয়ে নয়, ফ্যাশন টেকনোলজিতে তিন ও পেইন্টিংয়ে ১১ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সাতটি অকুপেশনের প্রথম স্থান অর্জনকারীরা আগামী ২০২৪ সালে ফ্রান্সে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশনে’ অংশ নেয়ার সুযোগ পাবে। দক্ষতা প্রশিক্ষণ জনপ্রিয় করা ও দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে নেতিবাচক ধারণা দূরীকরণে প্রতি দুই বছর পর ওয়ার্ল্ড স্কিলস ইন্টারন্যাশনাল কর্তৃক বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত জুন ২০২৩ বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৩-এর জেলা পর্যায়ে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।  —বিজ্ঞপ্তি