ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) সাব্বির হোসেন ‘ইনজিনিয়াস সিওও অব দি ইয়ার অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছেন। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট’-এ সাব্বির হোসেনের হাতে পুরস্কার তুলে দেন নেপালের ডেপুটি প্রাইম মিনিস্টার ও হোম মিনিস্টার নারায়ণ কাজী শ্রেষ্ঠা। করপোরেট সেক্টরের প্রযুক্তিবিদদের সম্মান জানাতে এবং প্রযুক্তির ক্ষেত্রে তাদের অসাধারণ কৃতিত্বকে উদযাপনের লক্ষ্যে সম্মেলনটি আয়োজিত হয়।এ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের দেশগুলোর ২৫০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক এবং ব্যাংকিং সেক্টরের প্রভাবশালী ব্যক্তিত্ব একত্র হয়েছিলেন। —বিজ্ঞপ্তি