এগুলো ঢাকার বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনে ব্যবহার করা হবে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

হুইল চেয়ার হস্তান্তর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান এসএম আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মহব্বতজান চৌধুরীসহ সহকারি বাণিজ্যিক কর্মকর্তা ও স্টেশন মাস্টার।