গত ১৩ বছরের সর্বোচ্চ সুদের হার বাড়িয়েছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের ডিসেম্বরের পর ব্যাংক অব ইংল্যান্ডের মনিটারি পলিসি চতুর্থবারের মতো সুদের হার বাড়ানোর ঘোষণা দিল। অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতোই ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতির হার। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে এ সংকট আগুনে ঘি ঢেলেছে। মার্চে দেশটির মূল্যস্ফীতির হার ৩০ বছরের সর্বোচ্চে ঠেকে। ওই মাসে দেশটির মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৭ শতাংশ। এ বছর দেশটির মূল্যস্ফীতির হার ১০ শতাংশ হওয়ার পূর্বাভাস মিলেছে। ফলে পণ্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয়ও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির রাশ টেনে ধরতেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। —সিএনবিসি
১৩ বছরে সর্বোচ্চ সুদহার বৃদ্ধির ঘোষণা ব্যাংক অব ইংল্যান্ডের
গত ১৩ বছরের সর্বোচ্চ সুদের হার বাড়িয়েছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের ডিসেম্বরের পর ব্যাংক অব ইংল্যান্ডের মনিটারি পলিসি চতুর্থবারের মতো সুদের হার বাড়ানোর ঘোষণা দিল।










