আগামী বছরের শুরুতে মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বৈঠকে তিনি বলেন, ‘আগামী বছরের শুরুতে ফেডের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারি।’ পদটিতে কাকে মনোনয়ন দেবেন এরই মধ্যে ঠিক করেছেন উল্লেখ করলেও বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, বড়দিনের আগেই নাম প্রকাশ হতে পারে। আগামী মে মাসে শেষ হবে বর্তমান ফেড চেয়ার জেরোম পাওয়েলের মেয়াদ। সুদহার-বিষয়ক সিদ্ধান্তের কারণে চলতি বছরের শুরু থেকে একাধিকবার ট্রাম্পের আক্রমণের শিকার হন পাওয়েল। খবর আনাদোলু
শিগগিরই নতুন ফেড চেয়ারম্যানের নাম ঘোষণার ইঙ্গিত ট্রাম্পের
আগামী বছরের শুরুতে মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।










